লিড নিউজ

কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় ৩ পরীক্ষার্থী আহত

কানাইঘাট প্রতিনিধি :  কানাইঘাটে নিজ বাড়ি থেকে মনসুরিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে যাবার পথে সড়ক দুর্ঘটনায় ৩ দাখিল পরীক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়- সোমবার সকাল ৯টায় লামাঝিঙ্গাবাড়ী মোহাম্মদীয়া দাখিল মাদ্রাাসার পরীক্ষার্থী তামান্না বেগম, আফিয়া বেগম ও সুফিয়া বেগম একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে মনসুরিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে যাবার পথে বুরহান উদ্দিন বাজার সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র একজন বয়স্ক ব্যক্তিকে গাড়ির ড্রাইভার বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

আহতদের মধ্যে দাখিল পরীক্ষার্থী তামান্না বেগমের ২টি দাঁত ভেঙ্গে যায়। তবে আহত এ ৩ শিক্ষার্থী সোমবার দাখিল পরীক্ষা দিয়েছেন।

Related Articles

Back to top button