লিড নিউজ

কমলগঞ্জে আইনজীবির বাড়িতে ডাকাতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে ধরমপুর গ্রামে মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবি অ্যাডভোকেট নাজমুল ইসলাম বুলবুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নাজমুল ইসলাম বুলবুলের ছোটভাই এমদাদুল ইসলাম বাধা দিলে ডাকাতরা তার উপর হামলা চালিয়ে আহত করে।

মঙ্গলবার ভোরে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

অ্যাডভোকেট নাজমুল ইসলাম বুলবুল জানান, ভোরে ৮-১০ জনের মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির গেটের তালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এক রুমে হাত-পা বেঁধে রাখে। পরে আলমারি ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইলফোনসহ প্রায় ৫ লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button