লিড নিউজ

শাহজালাল (রহ.) এর মসজিদে জেলা প্রেসক্লাবের খতমে কোরআন ও দোয়া মাহফিল

এসবিএন: সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে অসুস্থ সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তা মতিউল বারী চৌধুরী খুর্শেদসহ সকল অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা ও তাদের প্রয়াত আত্মীয় স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে শুক্রবার বাদ আসর এই মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা কবির আহমদ।

মোনাজাতে সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তা মতিউল বারী চৌধুরী খুর্শেদসহ সকল অসুস্থ সাংবাদিকদের আশু রোগ মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

তাছাড়া সিলেটের সকল সাংবাদিকদের মা-বাবা, আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, ইউএনবি সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, বাংলা নিউজের স্টাফ করেসপনডেন্ট মো. নাসির উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক এফ এ মুন্না, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নাগরী, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি ও সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার কাইয়ুম উল্লাস, আজকের সংবাদের সিলেট প্রতিনিধি মঞ্জুর আহমদ, সাংবাদিক তুহিন আহমদ, শ্যামল সিলেটের বিজ্ঞাপন বিভাগ কর্মকর্তা দেওয়ান বেলাল আহমদসহ অন্যান্য সাংবাদিক ও মুসল্লিবৃন্দ।

Related Articles

Back to top button