লিড নিউজ

বেতন স্কেল নিয়ে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

এসবিএন ডেস্ক: ৮ম বেতন স্কেল নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়েছে।

আজ বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলালউদ্দিন।

শিক্ষকদের পক্ষে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ড. এ এস এম মাকসুদ কামাল। বৈঠকে ফেডারেশনের নেতাদের উত্থাপিত প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হয়। এই আলোচনা অব্যাহত থাকবে এবং সমস্যার একটি সন্তোষজনক সমাধান হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

Related Articles

Back to top button