লিড নিউজ

যমুনা ফিউচার পার্কে পার্টির নামে কি চলছে

এসবিএন ডেস্ক: সম্প্রতি যমুনা রিসোর্ট পার্কের একটি পার্টির ভিডিও দৃষ্টি কেড়েছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের। অনলাইনে আপলোড হবার পর ভিডিওটি বেশ সমালোচনার মুখে পড়েছে, ভিডিওটি খুব সম্ভবত কোন কর্পোরেট পার্টির দৃশ্য, যেখানে এক বিদেশী ডেলিগেটকে খুশি করার জন্য একাধিক তরুনী নিজেকে উজার করে দিতে দেখা যাচ্ছে। খুশি করতে গিয়ে যা করা যাচ্ছে, তাকে ভদ্র ভাষায় নষ্টামি বলা ছাড়া আর কোন ভাবেই সঙ্গায়িত করা যায় না। ব্যক্তিগত এবং ঘরোয়া পার্টির আড়ালে যমুনা রিসোর্ট পার্কে চলছে কথিত সোসাইটি গার্লদের সঙ্গে পাশ্চাত্য কায়দায় অবাধ অশ্লীলতা, বেহায়াপনা।

দিনের আলোতেই হিন্দি ও ইংরেজি পপ গানের কান ফাটানো শব্দের মধ্যে চলছে নারী পুরুষের উন্মাতাল নৃত্য। এসব পাশ্চাত্য উম্মাদনা কতটুকু আমাদের দেশে তরুণ যুবক-যুবতীদের প্রভাবিত করতে পারে তা একটু ভাবতে হবে কর্তৃপক্ষের।

Related Articles

Leave a Reply

Back to top button