লিড নিউজ

বিয়ে বাড়িতে ঝগড়া

এসবিএন ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ে বাড়ির ঝগড়াকে কেন্দ্র করে নিলুফা বেগম (৪৪) নামে এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপর দিকে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মামুন মিয়া (২০) নামে এক যুবককে ছুড়িকাঘাত করে গুরুতর আহত করেছে।

রবিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে পৃথক ঘটনা দু’টি ঘটে। আহত নিলুফা বেগম ও মামুন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাতে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯নং ওয়ার্ডে একটি গায়ে হলুদ অনুষ্ঠানে নিলুফা বেগমের মেয়ে রিপার সঙ্গে একই এলাকার হালিমার মেয়ে সাদিয়ার ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে হালিমাসহ তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে নিলুফা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

অপর দিকে, মামুন মিয়ার সঙ্গে একই এলাকার হাসিবের পূর্ব বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে হাসিবসহ তার লোকজন মামুন মিয়াকে ছুড়িকাঘাত করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ধরণের ঘটনা আমাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button