লিড নিউজ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

এসবিএন ডেস্ক:
কুষ্টিয়া ইসলামী বিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় সভাপতি সাইফুল ইসলাম ও মিজানুর রহমান (মিজু) গ্রুপের নেতাকর্মীরা টেন্ডার জমা সংক্রান্ত বিষয় নিয়ে ভিসির সঙ্গে বৈঠক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সভাপতি সাইফুল ইসলাম নেতাকর্মী নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪ টি ভবন নির্মাণের টেন্ডার সংক্রান্ত কথা বলার জন্য ভিসির অফিসে যান। এসময় সহ-সভাপতি মিজানুর রহমান (মিজু)ও নেতাকর্মী নিয়ে সেখানে যান। কিন্তু মিজু গ্রুপের নেতাকর্মীদের ভিসির কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। এখান থেকে সংঘর্ষ শুরু হয়। পরে প্রশাসন ভবনের সামনে এসে সভাপতি সাইফুল গ্রুপের একজন গুলি করে। এতে আরাফাত গ্রুপের এক কর্মী আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর সভপতি সাইফুল ইসলামের গ্রুপ ছাত্রলীগ টেন্ড বা ছাত্রলীগ চত্তর এলাকায় ও মিজানুর রহমান (মিজু) এবং আরাফাত গ্রুপের নেতাকর্মীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হলের ২য় ব্লক ও ছাত্র হলের মধ্যে শেখ রাসেল হলসহ মোট ৪ ভবন নির্মাণের জন্য ৪৬ কোটি টাকার অনুমোদন হয়েছে। এটার টেন্ডার জমা সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের সূত্রপাত।

Related Articles

Leave a Reply

Back to top button