লিড নিউজ

ওয়ারীতে মেসে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

এসবিএন ডেস্ক:
রাজধানীর ওয়ারীর নারিন্দার একটি মেসের দরজায় তালা আটকিয়ে ঘরে আগুন দেয়ার ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম শীহদুল ইসলাম (২৭)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দগ্ধ তিনজনের মধ্যে দুই জন মারা গেলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার ভোর ৪টায় নারিন্দা মোড়ের হামীম রেস্তোরাঁর দ্বিতীয় তলার একটি মেসে দুর্বৃত্তরা ঘরের দরজা তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় সুমন (৪০) শাকিব (৩৫) ও শহীদুল নামে তিনজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সুমন ওইদিনই মারা যান।

Related Articles

Leave a Reply

Back to top button