লিড নিউজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ

এসবিএন ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ শুক্রবার বাদ আছর বঙ্গভবনের দরবার হলে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ উক্ত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

মিলাদ মাহফিলে মন্ত্রিসভার সদস্যবর্গ, বাংলাদেশের অবস্থিত বিভিন্ন মুসলিম মিশনের কূটনীতিগণ, তিন বাহিনী প্রধানগণ, সংসদ সদস্যবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কবির মিলাদ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Related Articles

Check Also
Close
Back to top button