
কাতারে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে রেমিটেন্স যোদ্ধাদের মতবিনিময় সভা
কেএম সুহেল আহমদ,কাতার থেকে: কাতার প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের সাথে কাতারে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন।
বিগত ১৪ আগস্ট বিকাল চার ঘটিকায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত 'MEET THE AMBASSADOR' অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশন উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান।

অনুষ্ঠানে প্রবাসী নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানেরও পরামর্শ দিয়েছেন। প্রবাসে বাংলাদেশীদের ইতিবাচক ইমেজ গড়ে তুলতে এসব পরামর্শ ছিল অত্যন্ত সময়োপযোগী।
রাষ্টদূত ও সিংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত মনোযোগ ও ধৈর্য্যের সাথে সকল প্রস্তাবনা ও পরামর্শ লিপিবদ্ধ করেন।
সবশেষে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে যারা যে দায়িত্ব আছেন তারা সেসব প্রশ্নের জবাব দেন এবং দূতাবাসের কার্যক্রম আরও গতিশীল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত বক্তাদের সময়োপযোগী মতামত ও পরামর্শ দেওেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিশ্বাস করেন, কমিউনিটির সবাই মিলে একসাথে কাজ করতে পারলে অচিরেই সকল সমস্যার গ্রহণযোগ্য সমাধন সম্ভব।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. খায়ের উদ্দিন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদ-উল কবির, দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) আবদুল্লাহ আল রাজী, দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন, ইতিহাসবিদ ড. হাবিবুর রহমান, প্রকৌশলী আনোয়ার হোসেন আকন,হাফেজ আনোয়ারুল ইসলাম, লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. আমিনুল হক, প্রকৌশলী আরিফ উদদৌল্লাহ পাহলোয়ান, কমিউনিটি ব্যক্তিত্ব শাহজাহান সাজু, আলমগীর হোসেন আলী, সালেহ আহমদ খোকন মহিউদ্দিন কাজল, এম.এম. নূর, ইয়াসিন মিয়া, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মাওলানা ইউসুফ, আমিন রসুল সাইফুল, ক্রিকেটার আমিনুল ইসলাম, সি.আই.পি শাখাওয়াত খান, সাংবাদিক ই.এম. আকাশ, প্রকৌশলী মনিরুল হক, প্রকৌশলী আবদুল মুকিত, সিরাজুল ইসলাম প্রমূখ।