
গোলাপগঞ্জে মিথ্যা মামলার হয়রানীর স্বীকার স্কুল শিক্ষক ফখরুল
স্টাফ রিপোর্ট: জনৈক ' এক মনিষী বলেছিলেন, 'শিকক্ষরাই জাতির ভবিষ্যৎ নির্মাতা '
এই চিরন্তন সত্য বাণীটি তখনই অর্থবহ হয় যখন একজন শিক্ষক সৎ,নিষ্ট ও আদর্শবান হয়ে গড়ে উঠেন।
তেমনি একজন
'ফখরুল ইসলাম ফখর ' আদর্শবান শিক্ষক, ফ্রীল্যান্সার সাংবাদিক, সৎ, নিষ্ঠবান, অমায়িক ব্যবহারের অধিকারী একজন নম্র, ভদ্র, সম্ভ্রাম্ব মুসলিম পরিবারের একজন।
তিনি সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বানিগাজী গ্রামের কৃতি সন্তান। তারা ৪ ভাইয়ের মধ্যে সর্ব কনিষ্ট তিনি।
তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয় চন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এবং মাধ্যমিক শিক্ষা 'আল এমদাদ উচ্চ বিদ্যালয় ' ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ' আল এমদাদ ডিগ্রি কলেজ থেকে এবং গ্র্যাজুয়েশন শেষ করেন বিয়ানীবাজার সরকারী কলেজ থেকে।
লেখাপড়া শেষ করেই শিক্ষকতার মহান পেশায় আত্মনিয়োগ করেন তিনি।
বিয়ানীবাজার শেখ ওয়াহীদুর রহমান একাডেমীতে তাঁর প্রথম শিক্ষকতা শুরু হয়।
দ্বিতীয়বার আল এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে তিনি তারই গ্রামে অবস্থিত 'বানিগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ' ২০১৬ ইং সন থেকে শিক্ষকতা শুরু করে এখন অবধি এই মহান পেশায় নিয়োজিত আছেন।
তাঁর তিন নাম্বার ভাই প্রফেসর মোঃ ফয়ছল উদ্দীন ( বর্তমানে আমররিকা প্রবাসী) তিনিও দীর্ঘদিন বিয়ানীবাজারের বৈরাগীবাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
*ফখরুল ইসলাম ফখর * শুধু শিক্ষকতার মহান পেশা নিয়ে বসে থাকেন নি বরং বিভিন্ন সামাজিক সংগঠন ও আর্ত মানবতার সেবায় তাঁর অবস্থান ছিল সর্বত্র।
সম্প্রতি ৫ আগষ্ট ঘটে যাওয়া বৈষম্যবিরেধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জে নিহত হওয়া ছাত্রদের মামলায় কে বা কারা ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফখরুল ইসলাম ফখরের মত আদর্শবান শিক্ষকের নাম আসামীর তালিকায় দিয়ে দেয়,যাহা মিথ্যা বানোয়াট।
মূলত ঐ দিন আন্দোলনে তিনি উপস্থিতি ছিলেন না বরং তাঁর নিকটআত্মীয় বিয়ানীবাজার দক্ষিণ দুবাগ গ্রামের মিজানুর রহমান চৌধুরীর বাড়ীতে বিবাহোত্তর অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
এমতাবস্থায়, গোলাপগঞ্জ থানার উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সুষ্ট তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামীদের গ্রেফতারের জোর দাবী ও ফখরুর ইসলাম ফখরের মত একজন আদর্শবান শিক্ষককে মিথ্যা মামলার হয়রানী থেকে মুক্তি প্রদান এবং আরো যারা নিরপরাধী রয়েছেন তাদের ও মুক্তির দাবী জানিয়েছেন এলাকার সর্বস্থরের লোকজন।