
নিউজ ডেস্ক: “মানবতার আলোয় আলোকিত করবো দেশ ” এই শ্লোগান নিয়ে ১৬ সেপ্টেম্বর ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ Desperately seeking Humanity (DSH) নামের একটি সামাজিক অরাজনৈতিক একটি গ্রুপ।১ অক্টোবর ২০২১ শুক্রবার ঢাকায় জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে গ্রুপের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০০ পথশিশু ও দিনমজুরের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। উক্ত কাজে সরাসরি অংশগ্রহণ করেন গ্রুপ ক্রিয়েটর সৌদি আরব প্রবাসী সফিক আরমান, সিনিয়র এডমিন ডাক্তার মাহমুদুল হাসান চৌধুরী, সাইরুল ইসলাম, ডাক্তার মাহেদি হাসান, আশফুন নাহার এলিজা।উপস্থিত ছিলেন গ্রুপের শুভাকাঙ্ক্ষী সদস্য শাহ জালাল, সবুজ মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম অনিক, ইঞ্জিনিয়ার ইমরাম আহমদ জনি,কাউছার গাজী, ইঞ্জিনিয়ার মোঃ রিদয় সহ আরো অনেকে।প্রতিবছরই রয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠনের মানবতার কল্যাণে এগিয়ে আসার বিভিন্ন কার্যক্রম, তার মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, রমজান উপলক্ষে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ, করোনা কালে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন, চিকিৎসা সেবায় ফ্রি ক্যাম্পেইন ও রক্তের প্রয়োজনে ডোনার সংগ্রহ সহ ইত্যাদি নানাবিধ কর্মের কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক হয়ে গ্রুপের মাধ্যমে দেশের সকল জেলার তরুনরা।গ্রুপটি পরিচালনা করে আসছেন দেশ ও প্রবাসী এডমিন মডারেটস ও শুভাকাঙ্খী সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন দেশ ও জাতির কল্যাণে।