
সিলেট মিডিয়া ডেস্ক।। সিলেট মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে এসএমপি'র পুলিশ পরিদর্শক/(সঃ) জনাব মোঃ আব্দুস সালাম সরকার (আরআই) এবং পুলিশ পরিদর্শক/(সঃ) মোঃ সাইফুল ইসলাম (পুলিশ লাইন্স, এস এম পি )-কে ১৪.০৭.২০২১ খ্রিস্টাব্দ তারিখে বিদায় সংবর্ধনা প্রদান করেন এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব ইয়াহিয়া আল মামুন।
উল্লেখ্য যে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পুলিশ পরিদর্শক/(সঃ) জনাব মোঃ আব্দুস সালাম সরকার (আরআই)-কে রংপুর রেঞ্জ আরআই হিসাবে এবং পুলিশ পরিদর্শক/(সঃ) জনাব মোঃ সাইফুল ইসলাম (পুলিশ লাইন্স, এস এম পি )-কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ আরআই হিসাবে বদলী করা হয়েছে ।