
নিউজ ডেস্ক:
মানবতার পাশে দাঁড়াতে ছাতক থানার হাসামপুর গ্রামে শীতার্ত মানুষের মাঝে মরহুম আব্দুল সুবহান কল্যাণ ট্রস্টের উদ্যোগে গতকাল ৬ ফেব্রুয়ারী শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঐ অঞ্চলের কয়েক শত লোকের হাতে শীত বস্ত্র ও গরম কম্বল তুলে দেন মরহুম আব্দুল সুবহান কল্যাণ ট্রস্টের চেয়ারম্যান আলহাজ্ব এম আব্দুল কাহার ছালাম। অনুষ্ঠানে পরিচালনা করেন জনাব জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম আব্দুল কাহার ছালাম বলেন, আর্তের সেবা ও দুঃখীর পাশে দাঁড়ানো ইসলামের একটি মহত্তম ইবাদত। সহানুভুতিশীল ও দরদী সমাজ গড়তে একে অন্যের পাশে দাঁড়াতে হবে আমাদের। মুলত ধনী-গরীব সকলেই আল্লাহর বান্দা। ধন দেয়া না দেয়া উভয়ই তাঁর ইচ্ছা ও পরীক্ষা।
তিনি বলেন মরহুম আব্দুল সুবহান সাহেব ছিলেন এই এলাকার দুঃখী মানুষের অভিভাবক। তিনি ছিলেন একজন সত্যিকার সমাজ দরদী ব্যক্তিত্ব। তাঁর মহান শিক্ষা ও স্মৃতি ধরে রাখতে এবং সাদাকায়ে জারিয়াহর উদ্দেশ্যে আমাদের এই ট্রাস্টের উদ্যোগ। একটি সুন্দর দরদী সমাজ গড়তে আমাদের উচিৎ একে অন্যের পাশে দাঁড়ানো। "
এ সময় উপস্থিত ছিলেন হাজি আব্দুল আজিজ, আবুশ শহিদ, হাফেজ ইয়াছিন আহমদ, শাহজাহান সাজন, হাফেজ ইউসুফ, হারুনুর রশিদ, ওলিউর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।