
স্টাফ রিপোর্ট:
সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যুর ঘটনায় বিক্ষোব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে নগরের ফাজিলচিশত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
পরে এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা কয়েকটি ট্রাকে আগুন দেয়। আর এসময় প্রায় অর্ধশত ট্রাক ভাংচুর করেছে বিক্ষোব্ধরা। এসময় পুলিশ তাদেরকে শান্ত থাকতে বললে পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে বিক্ষোব্ধদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।