নিউজ ডেস্ক: আজ ২৩ আগস্ট সিলেট ১ আসনের সংসদ সদস্য আধুনিক সিলেটের স্বপ্নদ্রষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন এমপি’র শুভ জন্মদিন।
ড.মোমেন ১৯৪৭ সালের ২৩শে আগস্ট সিলেটের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবু আহমদ আব্দুল হাফিজ ছিলেন সিলেট জেলা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। তাঁর মা সৈয়দা শাহার বানু ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং সিলেটে নারী জাগরণের অগ্রদূত।
ড.মোমেন নিজে যেমন জন্মদিন পালন করেন না তেমনি কাউকে পালন করতে দেন না।
জন্মদিন নিয়ে মুঠোফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে কথা হয়।
এ প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘আগস্ট মাস শোকের মাস, এ মাসে আমি জন্মদিন পালন করিনা। ১৯৭৫ সাল থেকে এ ধারা অব্যাহত আছে।
তিনি বলেন, যে মাসে জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে ঘাতকরা হত্যা করেছে সে মাসে অন্তত কোন বাঙালি জন্মদিন পালন করতে পারে না।
তবে দোয়া করুণ যাতে আন্তরিকতার সাথে, সততার সাথে, নিস্ঠার সাথে, দেশ ও দশের মঙ্গলের জন্যে, জনগণের মঙ্গলের জন্যে কাজ করতে পারি এবং যখন বিদায়ের সময় আসবে, তখন স্বসম্মানে হাসিমুখে বিদায় নিতে পারি। আমাদের একটি মাত্র স্বপ্ন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর সে লক্ষে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন’। -দৈনিকসিলেটডটকম