নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ বিদেশের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সহকারী পরিচালক মোঃ ওয়াজকুরুনী (অবঃ), বর্ডার গার্ড বাংলাদেশ।
ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, কুরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদুল আয্হা আনন্দের দিন। এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।
পবিত্র ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।’
তিনি আরো বলেন, যেহেতু করোনা সংকটের সময় ঈদুল আযহা আমাদের মাঝে এসেছে। আমরা যেনো সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করি এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।