
🌹সুনয়না-১
আমার সুনয়না, আমার প্রিয়তমা
সজীব, সতেজ একটা গোলাপ কলি
সৌরভে বিমোহিত আমি
কোমলতায় মুগ্ধ!
আলতো হাতে ছুঁয়ে দিয়েছি সদ্য বিকশিত দু'টো পাপড়ি!
ভোরের শিশির ভেজা পাপড়ি যেন কাঁপছে
দু'হাতে লাজুক লতার মতো নিজেকে ঢাকছে।
হৃদয়ের সমস্ত প্রেম নিংড়ে দিলাম,
ভালবাসার কোমল পরশে জড়িয়ে নিলাম!
একেক করে পাপড়ি মেলে দিলে তুমি,
পাপড়ির ভাঁজে ভাঁজে লুকানো ভালোবাসা
আমি মন্ত্রমুগ্ধের মতো পাপড়ি কুড়িয়েছি প্রিয়া।
আমার ছোঁয়াই তুমি আরও বিকশিত,
আরও সুভাসিত হলে
ভালবাসার আকুলতায় আমিও হয়েছি ব্যাকুল;
হারিয়েছি সংকোচ।
শুধু....
সুভাসিত পাপড়ির মায়াবী রুপ চোখে ভাসে
একটি মুখ, চোখে লজ্জা, দৃষ্টিতে তার কাছে পাবার আকুলতা
পৃথিবীর সব ভালবাসা আর মুগ্ধতা একটি গোলাপ;
আমার প্রিয়তমা, আমার সুনয়না।
🌹সুনয়না-২
————
সুনয়না,
তোমায় নিয়ে আজ অনেক দুরে হারিয়ে যাবো
এমন কোথাও যেখানে শুধু তুমি আর আমি খুব নিরালায়
রাগ, অভিমান, লজ্জা, সব ভুলে দু’জনে একাকার হয়ে যাব
কতদিন স্বপ্ন দেখেছি,
তোমার হাত ধরে বালুকাবেলায় পাশাপাশি হাঁটছি
আজ স্বপ্ন পুরণ হবে,
হাত ধরে নয়; তোমার চোখে চোখ রেখে
দৃষ্টিতে দৃষ্টি ছুঁয়ে আমার আজন্ম তৃষ্ণা মিটাব!
সুনয়না,
তোমার মিষ্টি হাঁসিটা শুধু কল্পনায় ভেবেছি
আজ আমি হাঁসি ছোঁব
তোমার রাঙ্গা ঠোঁটের কোমল স্পর্শে,
সন্মোহন লাগিয়ে ভেসে যাব।
কতবার তুমি বলেছ পাশে বসে চাঁদ দেখবে
আজ তোমায় চাঁদ দেখাবো
পাশে বসে নয়, নিবিড় আলিঙ্গনে জোছনা স্নান করাবো!
সুনয়না,
চল আজ আমরা কানামাছি খেলব
তুমি আমার মাঝে, আমি তোমার মাঝে হারাবো
হৃদচোখে তোমায় খুঁজবো আমার বুকের মাঝে
তুমিও খোঁজে নিও আমায় তোমার হৃদয়ের ভাজে
সুনয়না,
আজ রাতটা যেন শেষ না হয়
সূর্য যেন উদয় না হয়
কাল যে তোমার বিয়ে
টোপর মাথায় আসবে বর
সঙ্গে যাবে নিয়ে।
🌹সুনয়না-৩
————-
সুনয়না..
আমার সবকিছু থেকে আস্তে আস্তে দুরে সরে গেলে
নিজেকে সময়ের সাথে সাথে, বাস্তবতার মোড়কে বদলে নিলে।
আমি পারিনা নিজেকে একটুও বদলাতে
বাস্তবতাও পারেনা আমায়, তোমার থেকে দূরে সরাতে।
নীরবে দূর থেকে চেয়ে রই, অপলক তোমার পানে
কল্পনায় আলতো ছুঁয়ে দেই তোমাকে আনমনে।
ভালবাসার ছোঁয়ায় তুমিও বদলে যাও
বাস্তবতা ভুলে স্বপ্নের মতো আমার বুকে মিশে রও।
তোমার পরশে সব কষ্ট নিমিষেই ভুলে যাই
পৃথিবীর সব সুখ যেন তোমার মাঝে খুঁজে পাই।
ঝুম বৃষ্টিতে দুজনের সব অভিমান ধুয়ে যায়
শক্ত বাহুডোরে বাঁধি যেন, কভু আর না হারায়।
বজ্রপাতে সম্বিত ফিরে আসে, চেয়ে দেখি তুমি নাই পাশে
দু'চোখের বিরহী অশ্রু যেন বৃষ্টি হয়ে অঝোরে ভাসে।
দু'হাত বাড়িয়ে দেই শূন্য আকাশে
দীর্ঘশ্বাস ছুড়ে দেই মুক্ত বাতাসে।
যদি কোনদিন ভালবাসার সময় হয়
পিছু ফিরে দেখ, আমিও হাত বাড়িয়ে আছি;
তোমার অপেক্ষায়!
🌹সুনয়না-৪
————
সুনয়না..
ক্ষমা করনা আমায়, অভিশাপ দাও
বিশ্বাস ভঙ্গের যে পাপ করেছি, শাস্তি দাও!
যতটা ভালবেসেছি, তারও বেশি রক্তাক্ত করেছি
তিলে তিলে গড়ে তোলা বিশ্বাস
একটা ভুল, পিছুটান করে দিল নিঃশ্বাস।
মন আজ শিউলি,বেলী,গোলাপের স্মৃতি কাতর
সব যেন আজ, বুকের মাঝে তাব্র বরফ পাথর
তুমি ছাড়া ভাল নেই আমার অপরাধী মন
প্রতিটি নিঃশ্বাসে কাঁটা বিঁধে,
অশ্রুসজল তোমার দু'নয়ন।
ভুল করে ভুল করেছি আমি
ভুলের মাশুল গুনছ তুমি
না বলা কষ্টে নীরবে যাচ্ছ কেঁদে
বরফ জমা কষ্টে নির্বাক আমি।
তুমি ছাড়া প্রতিটি ক্ষণ, সকাল-দুপুর দুর্বিষহ আমার
স্নিগ্ধ সকালে আড়মোড়া ভাঙ্গা স্মৃতিগুলো তোমার
আজ কতদিন তুমি আসনা, রিনিঝিনি শব্দে হাঁসোনা
কানের কাছে ফিসফিসিয়ে বলনা;
অয়ন..একটু বুকে চেপে রাখনা!
সুনয়না, চলে যাব বহুদূরে,
তোমার আমার স্মৃতি বুকে ধরে
পার যদি দিও ক্ষমা করে!
যদি কখনো মনে পড়ে, আজ থেকে বহু বছর পরে,
জেনে নিও তখনো বেঁচে আছো তুমি আমার হৃদয়জুড়ে।
🌹সুনয়না-৫
———-
সুনয়না
আবারো তোমার কাছেই ফিরে এলাম
তোমার কাছেই বারবার ফিরতে হয়!
তোমার দেয়া বিধিনিষেধ গুলো মুহুর্তে ভুলে যাই
ভুলে যাই তোমার অবহেলার শত সহস্র স্মৃতিগুলো।
তোমার জীবনে বসন্ত বাতাস নয়;
হৃদয় গহীনে বাসা বাঁধতে চেয়েছিলাম
একবার নয় বারবার!
আমি চেয়েছিলাম ভালবাসতে তোমায়, উত্তাপ নয়;
উপলদ্ধি দিয়ে
ভয় হয় ভীষন, তোমায় পেয়েও হারাবার
জল আর শিশির পারেনি ভিজাতে,
আমার কি সাধ্য ভালবাসার জলে ভিজাই তোমায়!
চেয়েছিলাম একটু ছুঁয়ে দেখতে তোমায়,
শুন্যতায় হাত বাড়িয়ে পেলাম অদৃশ্য ছায়া
আমি চেয়েছিলাম কাছে টেনে নিতে একবার
ভয়ে আর সংকোচে, গুটিয়ে নিয়েছি হাত বারবার!
অভিলাষে জীবন পারেনি বাঁধতে তোমায়;
আমার কি সাধ্য ভালবাসার মায়ায় বাঁধবো তোমায়!
ভেবেছিলাম, তোমার মনের কোন এক কোণায়
তোমার অজান্তে একটু হলেও ছিলাম
ভুল ছিল! ভুল ভেবেছিলাম!
ভুল ভাঙ্গালে তুমি তন্দ্রাচ্ছন্নের মত
তাই আজ কল্পনার মাঝেও তোমায় চিরমুক্তি দিলাম।