শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার সকাল ৯টায় প্রকাশিত হয়েছে।
ভর্তি কার্যক্রম শুরু হবে ১২ নভেম্বর থেকে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফলাফল ওয়েবসাইটে ও এসএমএস এর মাধ্যমে জানা যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST-RESULT- ROLL N0 লিখে 16242 এ এসএমএস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের admission.sust.edu ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২৮টি বিভাগে বিশ্ববিদ্যালয়ের ১৭০৩টি(কোটাসহ) আসনের বিপরীতে “এ” এবং “বি” ইউনিটে আবেদন করেছিল মোট ৭১ হাজার ১৮ জন শিক্ষার্থী।