সিলেটমিডিয়াডেস্ক।। সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ হওয়া হাফিজুর রহমান (১৯) ঢাকার কামরাঙ্গীরচর উপজেলার হারুনু রশিদের ছেলে ও মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র।
আরো পড়ুন: সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মেহজাবীন
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কামরাঙ্গীরচর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে আসেন ১৪৪ জন মাদ্রাসা ছাত্র। বিকেল ৪টার দিকে সাঁতার কাটার সময় এদের মধ্য থেকে থেকে একজন নিখোঁজ হন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার শিক্ষক।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মাদ্রাসা ছাত্র নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৭টার পর মারকাজুল কোরআন আসরাবাদ মাদ্রাসার কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়টি আমাকে জানানোর পর আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।