সিলেটমিডিয়াডেস্ক ।। ভারতীয় অবৈধ সিগারেট বিক্রি করায় গোয়াইনঘাটে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট পুলিশ।
মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা সিগারেট বিপণনকারী দোকানে গিয়ে ইন্ডিয়ান সিগারেট বিক্রি না করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।
ঘটনার গভীরতা নিরীক্ষা করতে পুলিশ কর্মকর্তারা আশপাশের আরও কিছু দোকানে ঘুরে একই চিত্র দেখতে পান।
এ ব্যাপারে উৎসুক জনতা ও সকল দোকানদারকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয় ও ভারতীয় জেট, পিকক, ক্লাসিক সিগারেট বিক্রি না করতে সচেতন থাকার নির্দেশ প্রদান করেন। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।