সিলেটমিডিয়াডেস্ক: বর্ধিত গ্যাসের মূল্য বৃদ্ধি অবিলম্বে বাতিল গ্যাস ও বিদ্যুৎখাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের দ্রুত গ্রেফতার এবং আবাসিক গ্যাস খাতে ভর্তুকি দেয়ার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ।
সোমবার (১ জুলাই) বিকেল ৩টায় সিলেট সিটি পয়েন্টে গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে সম্মানিত সকল গ্যাস গ্রাহক ও সচেতন জনগণকে যথাসময়ে উপস্থিত হয়ে নির্দলীয় এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য অনুরোধ জানানো হয়েছে।