ফরহাদ তুহিন: হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি কর্র্তৃক আয়োজিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সিলেট বিভাগীয় শিক্ষক প্রতিনিধি অধ্যাপক ডা.মো.আব্দুল হক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় কতৃক চিকিৎসক প্রতিনিধি উপাধ্যক্ষ ডা.ইমদাদুল হক কে সিলেট বিভাগের সর্বস্তরের চিকিৎসকদের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র সংগঠনের সহযোগিতায় ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নগরীর মিরের ময়দানস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ডা.মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ডা.শরীফ শাহরিয়ার চৌধুরী ও যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.এম এস আর জাহিদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল করির।
সাধারণ সম্পাদক প্রভাষক ডা. নাজমুল হক এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ গভর্নিং বডির সদস্য, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ৬ষ্ট বারের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি বিশিষ্ট হোমিও চিকিৎসক অধ্যাপক ডা. মো.আব্দুল হক ও বিডিডিএ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি. বাংলাদেশ হোমিওপ্যাথি সিলেট বিভাগের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় কতৃক চিকিৎসক প্রতিনিধি উপাধ্যক্ষ ডা.ইমদাদুল হক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো.মুজিবুর রহমান, সহ-সভাপতি ডা.মালা রানী দে, ডা.আব্দুর রকিব, ডা. শাহ জামাল উদ্দিন, মহিলা সম্পাদক ডা.আসমা বেগম. সাংগঠনিক সম্পাদক ডা.এম কে খান, সহ-সাধারণ সম্পাদক ডা. সাজ্জাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো.আবুল হুসেন, মহিলা সম্পাদিকা ডা. স্বপ্না রানী আচার্য্য, সদস্য ডা.বাবলী দেবী সিনহা, ডা. রওশন আরা জায়গীরদার, ডা. মামুনঅর-রশিদ, ডা. ফরহাদ আহমদ, ডা. শফি উদ্দিন, ডা. নকুল বিশ্বাস, সুনাম গঞ্জ জেলা দোয়ারা বাজার সভাপতি ডা.আব্দুল হান্নান, মৌলভী বাজার জেলার সভাপতি ডা.আব্দুস শহিদ সাগনিক, সাধাব,ণ সম্পাদক ডা. ্রিষিকেশ পাল, ডা. সাহিদা বেগম, সুনামগঞ্জ জেলার বাংলাদেশ ডক্টকরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল হক মুন্সী প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডা.জয়নুল আবেদীন এবং অতিথিদে ফুল দিয়ে বরণ করে নেন ও ডা.নাজনীন আক্তার নাজমা, ডা.সায়েদা বেগম, শামীম আহমদ, আব্দুল বাছিত,আব্দুল্লাহ আল আমিন, মো.জাহাঙ্গীর, নন্দন দাশ,