প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০১৮, ২:২২ পি.এম
যুদ্ধাপরাধ মামলায় মধু চেয়ারম্যান গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মধু মিয়া তালুকদারকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ মে) বেলা সাড়ে ১২টায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এর আগে মঙ্গলবার (২২ মে) দিনগত রাতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশের ওসি মো. শাহ আলম।
ওসি মাহমুবুর রহমান জানান, মধু মিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। ট্রাইব্যুনালের নির্দেশ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie