
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার ভান্ডারুয়া গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে আক্তার হোসেন(২০) ও একই গ্রামের সুন্দর আলীর ছেলে হানিফ মিয়া (২২)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান জানান, এএসপি নাহিদ হাসান ও এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আক্তার ও হানিফকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৮০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃতদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।