সিলেটমিডিয়াডেস্ক:: ‘জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বিনির্মাণে সর্বস্তরে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রচলন’- এই স্লোগানকে প্রতিপাদ্য করে সিলেটে অনুষ্ঠিত হয়েছে রাজস্ব হালখাতা ও বৈশাখী উৎসব-১৪২৫। এই উৎসবে করদাতাদের ব্যাপক সাড়াও পেয়েছে কর অফিস।
এদিকে, উৎসবে করদাতাদের বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি ও মুড়ি-মুড়কি দিয়ে আপ্যায়ন করা হয়। প্রত্যেক করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উপহার দেওয়া হয় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' ও ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ।
হালখাতা উপলক্ষে দিনভর ধামাইল ও বাউল সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন জানান, উৎসবের আমেজে রাজস্ব সংস্কৃতি বিকাশের মাধ্যমে করদাতাদের উদ্ধুব্ধ করাই এমন আয়োজনের উদ্দেশ্য।