স্পোর্টস ডেস্ক: কর ফাঁকির মামলায় পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে চারটি অপরাধের অভিযোগ করেছেন স্পেনের রাজস্ব বিভাগের প্রসিকিউটর। দোষী প্রমাণ হলে কর ফাঁকির মামলার একটি অপরাধ থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে শর্তসাপেক্ষে অব্যাহতি দেয়ার পরিকল্পনা রয়েছে স্পেনের রাজস্ব বিভাগের।
সংস্থাটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দাবি করেছে স্পেনের প্রভাবশালী গণমাধ্যম এল মুন্ডো। এ ক্ষেত্রে স্প্যানিশ রাজস্ব বিভাগের শর্তানুযায়ী, অল্প দিনের জন্য জেল ও জরিমানা গ্রহণ করে নিতে হবে পর্তুগালের অধিনায়ককে।
৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির চার অপরাধের অন্যতম একটি হচ্ছে ইমেজ রাইটসের মাধ্যমে উপার্জিত অর্থের নির্ধারিত কর প্রদানসংক্রান্ত। স্পেনের রাজস্ব বিভাগের দাবি কর প্রদানের বেলায় প্রতারণার অশ্রয় নিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা।
মুন্ডো প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘রাজস্ব বিভাগের সমোঝতার প্রস্তাব মেনে নিলে রাজস্ব ফাঁকির প্রতারণার অপরাধ থেকে অব্যাহতি পাবেন রোনালদো। তবে সংস্থাটির দাবিকৃত ১০ মিলিয়ন ইউরো জরিমানা ও দিন কয়েকের জন্য জেলে যেতে হবে রিয়াল মাদ্রিদের তারকাকে।
স্পেনের রাজস্ব বিভাগের প্রস্তাব লুফে নিতে পারেন পর্তুগাল অধিনায়ক। অবশ্য তাকে ২০ মিলিয়ন ইউরো জরিমানা করার বিকল্প চিন্তাও রয়েছে স্পেনের রাজস্ব বিভাগের। এটি নির্ভর করবে সংস্থাটির প্রাথমিক প্রস্তাবের জবাবে রোনালদোর সাড়া দেয়ার ধরনের ওপর। শর্তে রাজি হলেই বরং সব দিক থেকে রক্ষা পাবেন ম্যানইউর সাবেক তারকা।
যদি তাদের রায় মেনে নেয় তাহলে রোনালদোর জন্য ভালো। আর যদি মামলা চালিয়ে নেয়ার পর তা প্রমাণিত হয় তাহলে আরো জামেলায় পড়তে হবে তাকে। তাকে পরিশোধ করতে হবে ১৪ দশমিক ৭ মিলিয়ন ইউরো অর্থের কর ফাঁকির রাজস্ব বিভাগ প্রদেয় জরিমানা। অর্থের পরিমাণ ১০০ মিলিয়ন ইউরোতে পৌঁছে যেতে পারে। অন্য দিকে জেলেও যেতে হবে তাকে।
স্পেনের রাজস্ব বিভাগের অভিযোগের বিষয়ে গণমাধ্যমের প্রশ্ন সর্বদা এড়িয়ে গেছেন রোনালদো। গত বছর আদালতের কাছে নিজেকে নিরপরাধও দাবি করেছেন তিনি।
রোনালদো বলেন, ‘আমার উপার্জনের বিপরীতে ধার্যকৃত কর সর্বদা প্রদান করেছি। সঠিকভাবে কাজ সম্পাদনায় বিশ্বাসী আমি। ভবিষ্যতেও একই পদ্ধতি অনুসরণ করব।’
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে কর ফাঁকির অভিযোগগে বহুল আলোচিত ‘ভুয়া খবর’ হিসেবে অবহিত করেন রিয়াল মাদ্রিদের তারকা। কর ফাঁকির অভিযোগের দাবির বিপরীতে রোনালদোর আইনজীবীও অপরাধের বেলায় ‘না’ করেছেন।
তার বিশ্বাস, ‘আদালতে সত্য প্রতিষ্ঠিত হবে ও রোনালদো নির্দোষ প্রমাণিত হবেন’।