সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫ এপ্রিল বৃহস্পতিবার পাথারিয়া বাজারের জনসভার প্রস্তুতি সম্পন্ন।
সূত্রে জানা যায়, এই জনসভা সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের কার্যক্রম শেষ করা হয়েছে।
সভা উপলক্ষে পাথারিয়া ইউনিয়ন তথা বাজারের বিভিন্ন স্থানে বিলবোর্ড, পেষ্টুন, ব্যানার ইত্যাদি ছেয়ে গেছে আশপাশ। নতুন সাজে সেজেছে পাথারিয়া বাজার ও পুরো ইউনিয়ন। আশা করা যাচ্ছে কয়েক হাজার মানুষের সমাগম গঠবে উক্ত সভায়।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমেদ জানান, পাথারিয়া বাজারের জনসভাকে সফল করার লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মোটর সাইকেল শোডাউনের ব্যবস্থা করা হয়েছে।
হাসনাত হোসাইন জানান , ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এখন শুধু অনুষ্ঠান শুরুর অপেক্ষা।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুয়াজ্জেম হুসেন রতন, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ২ আসনের সাংসদ ড.জয়া সেন গুপ্তা, সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন নাহার সাহানা রব্বানী ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।