নিজস্ব প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলায় দিপু মালাকারকে ধর্ষণের পর ছেলে বিকাশ মালাকারসহ মা-ছেলে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার এই ডাবল মার্ডারের সাথে সম্পৃক্ত সন্দেহে আরো ৩ ব্যক্তিকে আটক করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাইন উদ্দিন রিয়াজকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে ছিল ঘটনার মূল পরিকল্পনাকারী।