
সিলেটমিডিয়াডেস্ক: সিলেটের বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী আনফানাই রেলব্রীজের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি বুধবার ২৮ মার্চ আনুমানিক আড়াটায় লাইনচ্যুত হয়।
এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেল সাড়ে ৫টায় উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কুলাউড়া স্টেশন মাস্টার মফিজুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী একটি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে ঢাকা- চট্রগ্রাম তথা সারাদেশের ট্রেন যোযোযোগ বিচ্ছিন্ন রয়েছে। খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধার কাজ শেষে ৩ ঘন্টা পর সারা দেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।
এদিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে উদ্ধার কাজ শেষ হলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং চট্রগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে আটকা পড়ে বলে কুলাউড়া স্টেশন মাস্টার জানিয়েছেন।