সেলিম আহমদ :: নগরীর লামাবাজার পয়েন্টে দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
[caption id="attachment_34715" align="alignnone" width="300"]
ছবি:সেলিম আহমদ[/caption]
বুধবার রাত ১১ ঘটিকায় এ দূর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে লামাবাজার পুলিশ ফাড়ির এএসআই আরিফ সিলেট মিডিয়া কে জানান,একদিকে আসা একটি সিএনজি চলন্ত অবস্থায় চাকা খুলে যায়। পরে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক হতে আসা আর একটি সিএনজির সাথে ধাক্কা লাগে।এতে চার জন গুরুতর আহত হয়। তাদের সবাইকে চিকিৎসার জন্য এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে দুই জন পুরুষ আর দুই জন মহিলা, তাদের পরিচয় জানা জায়নি।