
সেলিম আহমেদ: মৌলভীবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক হাকালুকি পত্রিকার উপদেষ্টা ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের সাথে কুলাউড়ায় হাকালুকি পত্রিকার উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । ১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় কুলাউড়ার স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়. উক্ত সভায় সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক জনতা পত্রিকার কুলাউড়া প্রতিনিধি আব্দুল করিম বাচ্ছুর পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক হাকালুকি পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটি এম মান্নান।
পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রভাষক মতিউর রহমান চৌধুরী। সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কবি ইব্রাহীম খলিল, কুলাউড়আ স্থানীয় পত্রিকা সাপ্তাহিক সিমান্ত ডাকের সিনিয়র ষ্টাপ রিপোর্টার মোক্তাদির হোসেন, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহসম্পাদক শরীফ আহমেদ, জিটিভি ও বাংলা টিভি এবং জনপ্রিয় দৈনিক উত্তরপুর্ব পত্রিকার সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক ভোরের কাগজ কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার নিশ্বাস সিলেট ব্যুরো ইউসুফ আহমেদ ইমন, দৈনিক মাতৃছায়া পত্রিকার কুলাউড়া প্রতিনিধি সুমন আহমেদ সহ আরো অনেকেই । উক্ত মতবিনিময় সভা শেষে মৌলভীবাজার জেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক হাকালুকি পত্রিকার উপদেষ্টা মতিউর রহমান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ।