নিজস্ব প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে স্ত্রীকে হত্যার দায়ে হেলাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বীরেন্দ্রনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হেলাল বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দোহা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারীতে স্ত্রী লুবনা বেগমকে (২৮) গলা কেটে হত্যার পর পলাতক ছিলেন হেলাল মিয়া। এ ঘটনায় তার স্ত্রী নিহত লুবনার বড় ভাই বাদী হয়ে একমাত্র হেলালকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।