রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে শনিবার রাত সাড়ে ৮টায় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক ডেকেছেন তিনি।
বিএনপির প্রেস উইং সদস্য শায়রুর কবির খান জানান, বৈঠকে রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের কর্মকৌশল, খালেদা জিয়ার মামলার কার্যক্রম, দলের সাংগঠনিক বিষয়সহ বেশকিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সর্বশেষ দলের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠকে বসেছিলেন খালেদা জিয়া।
