
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পরিবেশ ও বন মন্ত্রণালায়ের সচিব ইসতিয়াক আহমদ।
উদ্বোধন শেষে অতিথি বৃন্ধ তাদের বক্তব্যে বলেন, এ প্লান্টের মাধ্যমে রাবার কাঠ ট্রিটমেন্ট করা হবে। এতে যেমন কোটি কোটি টাকা লাভ হবে, তেমনি পরিবেশ সুরক্ষিত হবে। এ প্লান্টের মাধ্যমে স্থানীয় জনসাধারণও অনেক উপকৃত হবেন। তারাও তাদের কাঠ বা গাছ ট্রিটমেন্ট করে আর্থিকভাবে লাভবান হবেন।