প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০১৭, ২:০৮ এ.এম
বীর মুক্তিযোদ্বা ইদ্রিছ আলীর রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছালিরমহল গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিছ আলী মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে মারা যান। তার দাফন ১৫ অক্টোবর দুপুর ২ টায় সাহেবের বাজার শাহী ঈদগাহ ময়দানে রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। এ সময় পুলিশের একটি চৌকুষ দল গার্ড অব ওয়ানার্ড প্রধান করে। এ সময় প্রসাশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম, এয়ারপোর্ট থানার এসআই শাহ আলম, এ এসআই এনামুল হক, এ এসআই খলিলুর রহমান, সিলেট সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ইর্শাদ আলী, সাবেক কমান্ডার ওয়াছিব উল্লা, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শরিফ আলী, ময়নুল হক, খলিল মিয়া, আশর্রব আলী, মছদ্দর আলী, সমসু মিয়া, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ আনছার আলী, শেখ ইউসুফ আলী, সাহেবের বাজার কলেজ গর্ভাণিং বডির সদস্য মোঃ আব্দুল আলীম, এডভোকেট মোঃ খুরশেদ আলম, যুবলীগ নেতা দিলোয়ার হোসেন, বিএনপি নেতা ফয়জুর রহমান, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন, সেক্রেটারি মোঃ উছতার আলী, সহ সেক্রেটারি মোঃ ইমরান হোসেন, ব্যবসায়ী মোঃ আরব আলী, শফিকুর রহমান, ডাঃ জালাল আহমদ।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie