
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে চোরাই গরু’সহ ৩ জনকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। এসময় চুরিতে ব্যবহৃত একটি টমটম গাড়ী জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর গ্রাম থেকে স্থানীয় জনতার সহযোগীতায় চোরাইকৃত গরু’সহ ৩ জনকে আটক করেন গরুর মালিক উপজেলার তাতিকোনা গ্রামের ফখর উদ্দিন।
আটককৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার বড় ধিরারাই গ্রামের মরহুম আরিফ উল্লাহর পুত্র রুশেল মিয়া (২৭), ছাতক উপজেলার কছুরকান্দি গ্রামের আরব আলীর পুত্র ইকবাল হোসেন (৪০) ও টমটমের গাড়ীর চালক বিশ্বনাথ উপজেলার মৌজপুর গ্রামের আরব উল্লাহর পুত্র দুলাল মিয়া (২৪)।
জানা গেছে, গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার তাতিকোনা গ্রামের ফখর উদ্দিনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যায় চুরের দল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গরুর সন্ধানে ফখর উদ্দিন বাড়ি থেকে বের হলে সমসপুর গ্রামে গিয়ে দেখেন তার একটি গরু ঘাস খাচ্ছে। এসময় গরুর কাছে গেলে একজন লোক গাড়িতে তুলে নিয়ে যায় গরুটি। পরে তিনি কালীগঞ্জ বাজারে পরিচিত লোকজনকে ফোন করে বললে তিনি গাড়িসহ তাদেরকে আটক করেন।
তাদেরকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।