
নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটে ছাত্রীদের উত্যক্তের ঘটনায় দুপুর সোয়া ১২টার দিকে শাবি শিক্ষার্থী ও শ্রমিক নেতাদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় শাহপরান হলের সহকারী প্রক্টর আশিষ কুমার বণিক ও বিবিএ ডিপার্টমেন্টের ছাত্র আল আমিনসহ ৫ জন আহত হয়েছেন বলে জানান এক শাবি শিক্ষাথী।
শাবি ছাত্রলীগের সহসভাপতি তারিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে শাবি শিক্ষীর্থীদের সিএনজি ও ভাড়ায় চালিত লোকাল গাড়ির চালকরা উত্যক্ত করে আসছে। এমনকি গাড়িতে তুলে তাদের মোবাইল ও টাকা ছিনতাই করে মধ্যে পথে নামিয়ে দেয়া হয়। গতকাল রোববারও ঠিক একই ঘটনা ঘটলে আজ সোমবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থী সড়ক অবরোধ করে। এসময় তাদের উপর সিএনজি চালকরা অতর্কিত হামলা করলে সংঘর্ষে রূপ নেয়। এসময় শাহপরান হলের সহকারী প্রক্টর আশিষ কুমার বণিক ও বিবিএ ডিপার্টমেন্টের ছাত্র আল আমিনসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যপারে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সংঘর্ষের কোন খবর পাইনি। আমি সিলেটের বাইরে অবস্থান করছি।
শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের উত্তেজনায় এলাকায় আতংক বিরাজ করছে। তবে যানচালাচল স্বাভাবিক হয়েছে। এঘটনায় প্রায় ঘন্টা খানেক সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে।