
নিউজ ডেস্ক : শেভরন বাংলাদেশের মেরামত কাজের জন্য আগামী ৪ সেপ্টেম্বর সোমবার রাত ১২ টা হতে ৬ সেপ্টেম্বর রাত ২ টা পর্যন্ত সিলেট শহর ও পার্শ্ববর্তী উপজেলায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
অনাকাঙ্খিত অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এ ছাড়া উল্লেখিত সময়ে সিলেট অঞ্চলে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন সমূহে গ্যাস সরবরাহ সীমিত/ক্ষেত্র বিশেষ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো’ সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।