প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০১৭, ১২:৩০ এ.এম
গোলাপগঞ্জে মাদ্রাসা ছাত্র হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এম আব্দুল জলিল : গোলাপগঞ্জে মাদ্রাসা ছাত্র নুরুল ইসলাম (১৭) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলার লক্ষীপাশার স্থানীয় কোনাচর বাজারে এ মানবন্ধন ও প্রতিবাদ সভা করে স্থানীয় এলাকাবাসী। ইউপি সদস্য ইসমাঈল আলী সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী ময়নুল ইসলাম সঞ্চালনায় মানবন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ইউপি সদস্য জিয়াউল ইসলাম জিতু মিয়া, গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম মানিক, ঢাকাদক্ষিন ইউপি সচিব মুস্তাফিজুর রহমান, আব্দুল মন্নান, জামিল আহমদ, তারেক আহমদ, আরিফ আহমদ মজনু মিয়া, সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন, প্রবিন মুরব্বি তজই খা, মাস্টার মাকসুদুল করিম, মাস্টার আব্দুল মুকিত, হেলাল আহমদ তালুকদার, আবুল কালাম আজাদ, শাহিন আহমদ, ব্যবসায়ী আব্দুল আহাদ, মুসা মিয়া প্রমুখ।
উল্লেখ যে, গত ২ সেপ্টেম্বর সকালে লক্ষীপাশার শ্রীবহর এলাকার একটি ক্ষেতের জমি থেকে মাদ্রাসা ছাত্র নুরুল ইসলাম (১৭) এর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর গ্রামের সুন্দর আলীর ছেলে ও ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie