
মোঃ মতিউর রহমান : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর উদ্যোগে সিলেট বিভাগীয় সম্মেলন ২০১৭ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর শনিবার সিলেট মুসলিম সাহিত্য সংসদে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২০১৬ -১৭ সালে প্রশাসনে প্রশাসনিক কার্যক্রমে বিশেষ অবদান ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় (এস.এম.পি)"র এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই মোঃ আব্দুল আজিজকে বেষ্ট পারফরমেন্স এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
এ সময় পদকটি মোঃ আব্দুল আজিজের হাতে তুলে দেন সম্মেলনে প্রধান অতিথি সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিন, বিশেষ অতিথি কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাদেক কাওছার দস্তগীর, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সহ অতিথিবৃন্দ।