
নিজস্ব প্রতিবেদক: সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমানের সাথে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সরকার নিবন্ধনকৃত সামাজিক সংগঠন ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্থার একটি প্রতিনিধি দল সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ইয়াংস্টার টিম ২১ সেপ্টেম্বর টেকনাফে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ক্লাবের পক্ষ থেকে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হবে জানালে শফিকুর রহমান বলেন -এই সামাজিক সংস্থা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত সুনামের সহিত বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।সমাজ উন্নয়নে বিভিন্ন ভাবে অবদান রাখায় সংস্থার প্রশংসা করেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।আগামী ২১ সেপ্টেম্বর "টিম ইয়াংস্টার" এর ১৭ সদস্যের একটি দল কক্সবাজারের উখিয়া সিমান্তে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণের জন্য রওয়ানা হবে জেনে তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং নিজেও নির্যাতিত রোহিঙ্গাদেরকে দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সংস্থার সভাপতি মোঃ মতিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহেবের বাজার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট কবি জহীর মুহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ উছতার আলী, সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত।