নিউজ ডেস্ক : বড়লেখা উপজেলার ৩নং নিজ বাজাদুরপুর ইউনিয়নের দৌলতপুর, চরিয়া, পকুয়া গ্রামের বন্যার্তদের পুনর্বাসনের লক্ষে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
মঙ্গলবার সকালে দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ অর্থ বিতরণ সম্পন্ন হয়।
তরুণ সংঘটক আবু জামানের পরিচালনায় দৌলতপুর সিনিওর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাও: এ কে এম এ শাকুরের সভাপতিত্বে অনূষ্ঠানে বক্তব্য রাখেন-দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি যুক্তরাষ্ট্র শাখার সহ-সভপতি সমাজসেবক ফয়জুল হক, যুক্তরাষ্ট্র শাখার সদস্য শাহাব উদ্দীন, বিশিষ্ট মুরব্বি হাজী ইলিয়াস আলী, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দস সবুর, ইউ/পি সদস্য শামীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন, বড়লেখা প্রেস ক্লাবের সদস্য কাজী রমিজ উদ্দিন, মাওলানা কমর উদ্দীন।
অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল হক, হাজী আকবর হোসেন, হাজী আজির উদ্দিন, হাজী আং আহাদ মানিক, সিরাজ উদ্দিন, ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, দুবাই শাখা সদস্য আজমল হোসাইন, সুহেল আহমদ, আব্দুর রহমান সুমন, আবু মেরাজ, কাতার প্রবাসী সদস্য জাবের আহমদ, হাসান মাহমুদ রাহীসালমান হোসাইন, শাহিদ আহমদ, সালাহউদ্দীন বিজয়, আতিকুর রহমান, জামিল আহমদ, খালেদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য শিক্ষার প্রসার ও মানবতার কল্যাণে কাজ করার জন্য ২০১৬ সালে বৃহত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ১০টি দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত হয় দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি। বন্যা পরবর্তী সময়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রীও বিতরণ করেছিল এ সংগঠন।