প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০১৭, ৪:৩২ পি.এম
মৌলভীবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ’র দাবীতে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে উই ফর বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়।
১১ জুলাই, মঙ্গলবার সকালে প্রেসক্লাবের প্রধান ফটকে সংগঠনের সভাপতি শাহ ফাহিমের সভাপতিত্বে ও এস এ এস রুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা পরিষদের প্যানেল মেয়র হাসান আহমদ জাবেদ, সাংবাদিক হাসানা কামাল সাংবাদিক হোসাইন আহমদ, ডা. একে জিল্লুল হকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন স্থরের কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie