
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা সদর বাস স্ট্যান্ড থেকে ৩৬ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে ফজলুল হক সাবু (৩০) ও একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে বিলাল (২৫)।
আজ সকালে গোপন সুত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কাশেম উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক কে গ্রেফতার করেন।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।