প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০১৭, ৯:১১ এ.এম
বিয়ানীবাজারে নিহত লিটুর প্রিয় শখের মিঠুও মারা গেল!

আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার সরকারি কলেজে নিহত লিটুর পোষা প্রাণীদের মধ্যে টিয়া, কবুতর ও মোরগ ছিল। নিজের নামের সাথে মিল রেখে টিয়াপাখির নাম রেখেছিল ‘মিঠু’। এ পাখিটি লিটুকে ডাকত ‘ভাইয়া’ বলে।
শখের ছিল সিরাজি কবুতর ও সরালি মোরগ। তাদেরকে সে রোজ সকালে নিজ হাতে খাবার দিত। টিয়া পাখির জন্য আনত ব্রেড, কলা ও বিভিন্ন ধরনের ফল। গত সোমবার রাতে লিটুর দাফন সম্পন্ন হওয়ার পর শোক সইতে না পেরে একে একে মারা যায় পোষা ৫টি পাখি।
মঙ্গলবার তার অতি প্রিয় টিয়াপাখি মিঠু মারা যায়। লিটুর বাবা আর্তনাদ করে বলেন, লিটুর পথ ধরে মিঠুও চলে গেল। এ আল্লাহ আমাকে যারা ছেলে হারা করেছে তাদের তুমি বিচার করো। উল্লেখ্য, বিয়ানীবাজার পৌর এলাকার পন্ডিৎপাড়া গ্রামের হাজী খলিলুর রহমানের ছেলে লিটু এবং সে ছাত্রলীগের পাভেল মাহমুদ গ্রুপের কর্মী ছিল।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie