প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০১৭, ৯:৩৯ এ.এম
বন্যার্তদের পাশে দাঁড়ানো সকলের কর্তব্য: আজিজুর রহমান

আহমেদ বকুল : সিলেট মিডিয়ার ব্যানার থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান বলেন- বন্যাদুর্গতদের পাশে সরকারের পাশাপাশি দানশীল ব্যক্তি ও সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো দাঁড়ালে মানুষের দুঃখ দুর্দশা লাগব হবে।
এব্যাপারে সকল -কে রাজনীতির উর্ধে ওঠে মানব কণ্যাণে ভূমিকা রাখাার জন্য তিনি উদাত্ব আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সরকারের শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, আগষ্ট মাসে আরেকটি বন্যার আভাষ রয়েছে। সরকার বন্যাদুর্গতদের পাশে আছে। দানশীল ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোও প্রশংসনীয় অবদান রাখছে। সকল-কে বন্যাপরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসার জন্য আহবান জানান।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় লন্ডন টাওয়ার হ্যামলেটের প্রথম নারী মেয়র ডাঃ সাবিনা আক্তারের কুলাউড়া থানার বরমচালস্থ আলীনগর ( ওসমানপুর) গ্রামের বাড়ি-তে সিলেট মিডিয়ার ব্যানার থেকে বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন কর্মসূচির উদ্ধােধন করা হয়।
দুই তিন দফায় কয়েকশ পরিবারের মধ্যে চাল,ডাল,তেল,পিয়াজ সহ খাদ্যসামগ্রী প্রদান করেন মেয়র সাবিনা সুলতানার পিতা যুত্তরাজ্যের কমিউনিটি নেতা জনাব ফারুক আহমদ সুন্দর। তাঁর এই কর্মকান্ডে তিনি এলাকায় একজন দানশীল ব্যক্তি হিসেবে প্রশংসা লাভ করেছেন!
এসময় সিলেট মিডিয়ার ত্রান তহবিলে বন্যাদুর্গতদের মধ্যে ববিতরণের জন্য কিছু খাদ্যসামগ্রী মিডিয়ার সভাপতি আহমেদ বকুলের হাতে তুলে দেন ফারুক আহমেদ সুন্দর ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নতুনদিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ,জেলা পরিষদ সদস্য মানিক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সজিব হাসান,কুলাউড়ার ভূমি কর্মকর্তা, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক নেতা বকসী ইকবাল, এস এ টিভির সাংবাদিক এম এ মুয়ীদ প্রমূখ।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie