গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সরকারী ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণে অনিয়মের প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইউনিয়নবাসী।
রোববার বিকেল ৪টায় স্থানীয় শরীফগঞ্জ বাজারে ইউনিয়নের খাটকাই, পনাইচক, পানিআগা, মেহেরপুর, কালিকৃষ্ণপুর ও নুরজাহানপুর গ্রামবাসীর যৌত উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীণ মুরব্বি সেলিম কিবরিয়ার সভাপতিত্বে ও তরুন সমাজকর্মী আলী হায়দার স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আজিজুল হোসেন আজিজ, আলা উদ্দিন, প্রবীণ মুরব্বি খকাই মিয়া, জামিল হোসেন, আব্দুল আলিম, আখলাছ মিয়া, লুকুছ মিয়া প্রমুখ।
শরীগঞ্জ ইউনিয়নের লোকজন বন্যায় বিপর্যস্থ। তাদেরকে পুজিঁ করে চেয়ারম্যান ব্যবসায় মেতে উঠেছেন। এটা কোন ভাবে মেনে নেয়া হবেনা। জানাযায়, এ ইউনিয়নে বন্যায় প্রথম দফায়, ৩০কেজে করে চাল ও নগদ ৫’শ টাকা করে দেয়া হয়। অনুরুপভাবে চলতি বন্যায় আবারও দেয়া হয় ২০কেজি চাল ও নগদ ৫’শ টাকা। অথচ চেয়ারম্যান এমএ মুহিত হীরা ৩০ কেজির স্থলে ২০কেজি করে বিতরণ করেছেন ক্ষতিগ্রস্থদের মধ্যে।
এছাড়া অনেককের তালিকায় নাম থাকলেও ত্রান পাননি অনেক লোকজন। তাছাড়া, এ ত্রান বিতরণের সময় তার খরচ বাবত ক্ষতিগ্রস্থদের কাছ থেকে ৫০টাকা করে কয়েক হাজার টাকা আদায় করেন বলে অভিযোগ করেন অনেকেই। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, এমন অভিযোগ আমি পেয়েছি।
ক্ষতিগ্রস্থদের টাকা ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছে। এলাকার একটি সূত্র জানায়, ক্রমেই এলাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠছে। জানতে চাইলে ইউনিয়নের চেয়ারম্যান এমএ মুহিত হীরা বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সাজানো। সবই সড়যন্ত্র বলে দাবি করেন তিনি।