নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুটকী ব্রিজ এলাকায় চান্দের গাড়ি উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০জন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহত হাফিজ উল্লাহ আজরিমীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়নের মেম্বার। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়- বানিয়াচং উপজেলার সুটকী ব্রিজ এলাকায় চান্দের গাড়িটি উল্টে পাশের খালে পড়ে পানির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই হাফিজ উল্লাহ নিহত হন। অপর একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান। পরে বানিয়াচং থানা পুলিশ এতে নিহত হাফিজ উল্লাহ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।
বানিয়াচং থানার অফিসার ইন চার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।