প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০১৭, ৪:০১ পি.এম
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে তামিম

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে দারুণ সফল বাংলাদেশি টাইগাররা। আর দলের দুর্দান্ত এ সাফল্যে সবচেয়ে বেশি কৃতিত্ব ছিল ওপেনার তামিম ইকবালের। তাই আগের সপ্তাহেই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং ১৭ তে উঠেছেন তিনি। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল সেরা একাদশেও জায়গা করে নিলেন এ দুর্দান্ত ব্যাটসম্যান।
সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে তিনি করেছেন ২৯৩। এই আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম।
তবে ওপেনিংয়ে জায়গা হয়নি তার। আছেন তিন নম্বরে। ওপেনিংয়ে টুর্নামেন্টের গোল্ডেন ব্যাট জয়ী ভারতের শিখর ধাওয়ানের সঙ্গে আছেন পাকিস্তানের নতুন বিস্ময় ফখর জামান।
আইসিসি সেরা একাদশে অধিনায়ক হিসেবে আছেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। একাদশে আছেন রানার আপ দল ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ড থেকে আছেন জো রুট, বেন স্টোকস ও আদিল রশীদ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির সেরা একাদশ-
১. শিখর ধাওয়ান (ভারত)
২. ফখর জামান (পাকিস্তান)
৩. তামিম ইকবাল (বাংলাদেশ)
৪. বিরাট কোহলি (ভারত)
৫. জো রুট (ইংল্যান্ড)
৬. বেন স্টোকস (ইংল্যান্ড)
৭. সরফরাজ আহমেদ (পাকিস্তান)
৮. আদিল রশীদ (ইংল্যান্ড)
৯. জুনায়েদ খান (পাকিস্তান)
১০. ভুবনেশ্বর কুমার (ভারত)
১১. হাসান আলী (পাকিস্তান)
১২. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) (দ্বাদশ খেলোয়াড়)
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie